​অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০১:০৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০১:১৪:০০ অপরাহ্ন
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ হয়ে গেছে। বৃহস্পতিবার (২১ মে) এ রায় দেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ।

রিটটি খারিজ হয়ে যাওয়ায় এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন রিটকারী আইনজীবী মহসিন রশীদ। তিনি জানান, রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে যাব।

রোববার (১৭ মে) অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সময়ের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট করা হয়। ওইদিন শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন রাখেন।

রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

পরে এম কে রহমান বলেন, ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাসের দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। অর্থনীতি, স্বাস্থ্যসহ সবক্ষেত্রে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটা কমিশন হওয়া বাঞ্ছনীয়। যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও এসে ওভারথ্রো (উৎখাত) করতে না পারে। আদালত শুনেছেন, এ সময় অ্যাটর্নি জেনারেলও ছিলেন।

মহসিন রশিদ বলেন, যা কিছু ঘটেছে তার তদন্ত চেয়েছি। পুরোটার তদন্ত কীভাবে হবে, সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আমি একটু জেনে আসি।অর্থাৎ উনি (সরকার) ইনস্ট্রাকশান নেবেন। আমরাও চাই তিনি ইনস্ট্রাকশান নিয়ে আসুন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :