​বিদ্যুৎ সচিব হলেন মিরানা মাহরুখ

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৩:৩১:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৩:৩১:১৬ অপরাহ্ন
বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (১৯ মে) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতা প্রু এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেন। 

এদিকে, বিদ্যুৎ বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) মিরানা মাহরুখ। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আরেকটি প্রজ্ঞাপন জারি করে।

জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপন দুটিতে জানানো হয়েছে।

জানা গেছে, মিরানা মাহরুখ একজন দক্ষ আমলা। ইতিপূর্বে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের এই কর্মকর্তা বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে বিশ্বব্যাংক, এআইআইবি ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে গুরুত্বপূর্ণ ঋণ ও বাজেট সহায়তা চুক্তিতে স্বাক্ষর করেছেন। তাঁর কর্মদক্ষতা ও অতীত রেকর্ড বিবেচনায় নিয়ে তাঁকে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

মিরানা মাহরুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেছেন। তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগদান করেন। এর আগে তিনি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IsDB) এবং হংকংয়ের বাংলাদেশ কনস্যুলেট অফিসেও দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৯৯ সালে 'ডিরেক্টর জেনারেলস অ্যাওয়ার্ড' এবং ২০২৩ সালে 'ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যাওয়ার্ড' লাভ করেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :