সামরিক বহর ও ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে গণবিয়ের আয়োজন করেছে ইরান। দেশটিতে সরকারিভাবে এ আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরকার রাজধানীতে ১,০০০ দম্পতির জন্য গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বিয়ের আনুষ্ঠানিকতার সঙ্গে দেশপ্রেমমূলক নানা প্রতীক যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে পতাকা ও নেতাদের প্রতিকৃতি। এছাড়া বিয়েতে লিমুজিনের পরিবর্তে সামরিক যানবাহন ব্যবহার করা হয়েছে।
আলজাজিরা জানিয়েছে, এসব আয়োজনের মধ্যে ইমাম হোসেইন স্কোয়ারে ১১০টি দম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে।
এদিকে যুদ্ধ বন্ধ ও পরস্পরের মধ্যে আস্থা তৈরির লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। তেহরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ।
সূত্রটি সোমবার (১৮ মে) জানায়, সম্প্রতি ইরানের আগের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রও ১৪ দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল। এরপর সংশোধন এনে পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে নতুন ১৪ দফা পাঠিয়েছে তেহরান।
সূত্রটি আরও জানায়, বার্তা আদান-প্রদানের সাম্প্রতিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় ইরান আবারও সংশোধিত ১৪ দফা পাঠিয়েছে, যা পাকিস্তানি মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেবেন।
জানা গেছে, নতুন প্রস্তাবে যুদ্ধ বন্ধের আলোচনা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আস্থা তৈরির পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন