বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়া বলেছেন, রাজনৈতিক কারণে বাছাই করা বা কাউকে বাদ দেয়া এখন বিসিএস কিংবা ভাইভাতে হচ্ছে না। এই কমিশন আসার পর থেকে নিয়োগ প্রক্রিয়া খুব নিউট্রালি ও মেরিটের ভিত্তিতে পরিচালিত হচ্ছে।
সোমবার (১৮ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রেস কর্নারে অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সচিব বলেন, ‘কারও যদি ক্রিমিনাল মামলা থাকে, রাষ্ট্রদ্রোহিতার কোনো অভিযোগ থাকে কিংবা কেউ যদি নিষিদ্ধ সংগঠনের সদস্য হয়, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এটা আমাদের বিষয় না। আমরা পুরোপুরি মেরিট বেসড। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সুপারিশ দিয়ে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যাকগ্রাউন্ড চেক করে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয়ে কোনো কার্যকর মডেল গড়ে ওঠেনি। কিন্তু মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে (আইআইইউ) আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বিত একটি কাঠামো তৈরি হয়েছে, যা বাংলাদেশের জন্যও অনুসরণযোগ্য হতে পারে। আমাদের এখানে মডেল না থাকার কারণে ইসলামিক শিক্ষা এক ধারায় চলছে, আর জেনারেল শিক্ষা আরেক ধারায়। দুইটার মধ্যে ইন্টারঅ্যাকশন হয় নাই।’
মতবিনিময় সভায় পিএসসি সচিব ড. সানোয়ার জাহান ভুঁইয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইবিসাসের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ডায়েরি, ক্যালেন্ডার এবং ইবিসাস প্রকাশিত ম্যাগাজিন ‘লুব্ধক’ উপহার হিসেবে তুলে দেয়া হয় তাকে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন