মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াত সেক্রেটারি

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ১২:১৩:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০১:২১:১৩ অপরাহ্ন
মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তার শারীরিক অবস্থার খোঁজখবর এবং সাক্ষাৎ করতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ।

জানা গেছে, জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :