ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ১১:৫৭:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ১১:৫৭:৪২ পূর্বাহ্ন
‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে এ মেলার উদ্বোধন করেন তিনি।

এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।

এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।

মঙ্গলবার (১৯ মে) থেকে সারা দেশে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু হলো এবং আগামী ২১ মে পর্যন্ত চলবে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ মেলা চলবে।

এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :