গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে নতুন করে ১ হাজার ৪৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
সোমবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৭৫ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৪৬৪ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪২ হাজার ৮৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৮ হাজার ৯৮০ জন ছাড়পত্র পেয়েছেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে