​মুগদায় মরদেহের সাতটি অংশের পর এবার উদ্ধার মাথা

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৪:০৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৪:০৩:০০ অপরাহ্ন
রাজধানীর মুগদায় খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। দেহের সাতটি অংশ উদ্ধারের কয়েক ঘণ্টা পর একই এলাকার কাছ থেকে একটি মাথা উদ্ধার করেছে পুলিশ, যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে।

রোববার (১৭ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মানিকনগর পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝের ফাঁকা স্থান থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাটি উদ্ধার করা হয়।

মুগদা থানার উপপরিদর্শক আবু রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে একই দিন বিকালে মানবদেহের খণ্ডিত সাতটি অংশ উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে রাতে মাথা উদ্ধার হওয়ায় ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

উদ্ধারকৃত মাথাটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ফরেনসিক বিভাগের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :