​বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: এনইসি সভায় প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০২:২২:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৪:১৮:৩৬ অপরাহ্ন
দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা সোমবার (১৮ মে) ঢাকার আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, চলমান মেগা প্রকল্পগুলোর অগ্রগতি এবং আগামী অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

প্রধানমন্ত্রী সরকারি ব্যয়ে শৃঙ্খলা, প্রকল্প বাস্তবায়নে গতিশীলতা এবং জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে উন্নয়ন প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিতে হবে।

সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী, অর্থ উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিবসহ এনইসির সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আলোচনার ভিত্তিতে আগামী অর্থবছরের উন্নয়ন কর্মসূচির খসড়া চূড়ান্ত করা হবে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :