১৭-২০ মে রাতে ট্রাফিক ডাইভারশন

কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০১:২৯:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০১:২৯:১০ অপরাহ্ন
রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১৭-২০ মে রাত ১১ থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল করবে।

রোববার (১৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

এতে বলা হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১৭ মে থেকে ২০ মে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী 'পতেঙ্গা থেকে আনোয়ারা' অথবা 'আনোয়ারা থেকে পতেঙ্গা' টিউবের ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা হবে।

এসময় বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট টানেলের উভয়মুখে যাত্রীদের অপেক্ষা করার প্রয়োজন হতে পারে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন  

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :