এক টুকরো শাড়িতেই ঝড় তুললেন তাসনিয়া ফারিণ

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১২:০১:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১২:০১:২৪ অপরাহ্ন
টেলিভিশন ও ওটিটি দুনিয়ার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ বরাবরই ভিন্নধর্মী ফ্যাশন আর স্টাইলের জন্য প্রশংসিত। এবার গাঢ় বেগুনি রঙের শাড়িতে তার নতুন লুক মুগ্ধ করেছে ভক্তদের। সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়া ছবিগুলোতে তার অভিব্যক্তি, সাজ ও সৌন্দর্যের ছোঁয়া মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

সম্প্রতি ঢাকার একটি শোরুমে ফিতা কাটতে গিয়েছিলেন অভিনেত্রী। সাধারণত এমন ইভেন্টগুলোতে ফারিণকে মডার্ন পোশাকে দেখা গেলেও এবার ভিন্নতা দেখা গেছে তার লুকে। ঐতিহ্যবাহী ও আধুনিকতাকে মেলে ধরতে শাড়িকেই বেছে নেন অভিনেত্রী। সে থেকেই এখন তার ভক্তদের মাঝে এত আলোচনা। শাড়িতে ফারিণের এই অনবদ্য রূপ দেখে যেন চোখ সামলাতে পারেননি অনেকেই।

ফারিণের সেই শাড়িতেও ছিল বিশেষত্ব; যেটি ছিল সোনালি জরির পাড়যুক্ত একটি গাঢ় বেগুনি রঙের কাতান শাড়ি। শাড়ির সাথে মিলিয়ে পরা ম্যাচিং ব্লাউজের হাতা ও গলায় থাকা সূক্ষ্ম লেসের কাজ তার পুরো সাজে আনে এক রাজকীয় আভিজাত্য।

এছাড়াও খোঁপা করা চুল, হালকা মেকআপ এবং ঠোঁটে গ্লসি লিপস্টিকের সাথে তার মুখের মিষ্টি হাসি ভক্তদের দারুণভাবে মুগ্ধ করেছে। গলায় পরা পাথরের ভারী লকেটযুক্ত জুয়েলারি এবং কানের দুল তার এই লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ফারিণের এই নতুন লুক প্রকাশ্যে আসতেই ফেসবুকের বিভিন্ন বিনোদনধর্মী পেজ ও গ্রুপে ছবিগুলো শেয়ার করছেন নেটিজেনরা। কমেন্ট সেকশনে উপচে পড়ছে ভক্তদের প্রশংসা।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন  

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :