পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০২:৩৯:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০২:৩৯:৫২ অপরাহ্ন
চাকরি পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। শুক্রবার (১৫ মে) সকালে রাজধানীর শাহবাগে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। এ সময় নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অভিযোগ করেন, নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের জন্যই শুধু অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা এটিকে বিদ্রোহ হিসেবে চিহ্নিত করে হাজারো নিরীহ বিডিআর সদস্যকে জেল-জরিমানা, চাকরিচ্যুতি এবং বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।

তারা বলেন, নির্যাতিত এসব পরিবারের সদস্যদের প্রতি দায়বদ্ধতা থেকে অবিলম্বে চাকরিতে পুনর্বহাল, বকেয়া বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা ফিরিয়ে দিতে হবে। অন্যথায় ন্যায়বিচার ও অধিকার আদায়ে গণআন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :