পেট্রোবাংলার চেয়ারম্যান এরফানুল হককে জনপ্রশাসনে সংযুক্ত

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ১২:৩০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ১২:৩০:৪৩ অপরাহ্ন
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এরফানুল হককে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন  জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পেট্রোবাংলার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এরফানুল হককে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
  

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :