বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালী জারিওয়ালার আকস্মিক মৃত্যু ঘিরে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। বিশেষ করে সামাজিক মাধ্যমে দাবি ওঠে, কোনো ধরনের ইনজেকশন নেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে এসব গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তার স্বামী পরাগ ত্যাগী।
ভারতীয় গণমাধ্যম ফিল্মিস্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে পরাগ বলেন, 'আমরা সব ধরনের খাবারই খেতাম। শেফালি মারা যাওয়ার আগের দিনও আমরা চাইনিজ খাবার খেয়েছি। আমাদের না খেয়ে থাকার কোনো কারণ ছিল না। শেফালি খুবই ফিট ছিল। না খেয়ে থাকলে তো মুখ ফ্যাকাশে হয়ে যায়।'
শেফালীর বয়স ধরে রাখতে বা সৌন্দর্য বাড়াতে ইনজেকশন নেওয়ার গুঞ্জন নিয়েও মুখ খোলেন পরাগ। তিনি প্রশ্ন তুলে বলেন, 'ওর আরও ফর্সা হওয়ার কী দরকার ছিল? দয়া করে বলুন তো, কোন ইনজেকশন বয়স ধরে রাখতে সাহায্য করে? যদি সত্যিই এমন কিছু থাকত, তাহলে রতন টাটা এখনও বেঁচে থাকতেন।'
পরাগ আরও বলেন, শেফালীর মৃত্যু ছিল ভাগ্যের লিখন। তার বিশ্বাস, শেফালীর আত্মা এখনও তার সঙ্গেই রয়েছে। একই সঙ্গে তিনি সবাইকে গুজব না ছড়ানোর অনুরোধ জানান।
এ সময় নিজের পোষা কুকুর 'সিম্বা'র কথাও উল্লেখ করেন পরাগ। তিনি জানান, এই কঠিন সময়ে সিম্বাই তার সবচেয়ে বড় অবলম্বন হয়ে উঠেছে। পরাগ বলেন, তিনি কখনও ভাবেননি যে সিম্বা তাকে এতটা মানসিক শক্তি জোগাবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে