জামায়াত আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যের মূল্য বাড়ানো হচ্ছে। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই অস্থির হয়ে উঠেছে বাজারব্যবস্থা।’
মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ফলে সরাসরি সাধারণ মানুষের ওপর চাপ পড়ছে।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। সাধারণ মানুষের জন্য বাজারকে সহনীয় পর্যায়ে রাখা খুবই জরুরি। জনগণের স্বার্থে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল এ বিষয়ে সোচ্চার থাকবে।’
এসময় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে