প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘হামের সংক্রমণ এবং বর্তমান সংকটসহ এ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে একটি তদন্ত হবে। দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে করা হবে একটি তদন্ত কমিটি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।’
মঙ্গলবার (১২ মে) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, ‘হামের কারণে চার শতাধিক শিশু মারা গেছে। এটি বড় বিষয়। কী কারণে হামের টিকার সংকট হয়েছে, টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কি না- এসব নিয়েই তদন্ত করা হবে।’
তিনি বলেন, ‘তদন্তে কোনো অপরাধ উঠে এলে অবশ্যই দায়ীদের শাস্তি দেওয়া হবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘দেশে জ্বালানির চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের জ্বালানি সংকট নেই।’
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে