বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৮:৪৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৮:৪৭:৫১ অপরাহ্ন
পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতার দেয়ার বিষয়টি ঢাকা পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না।

সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে ভালো অগ্রগতি হয়েছে।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের সঙ্গে এখনও অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ইস্যুটি পশ্চিমবঙ্গের আগের সরকারের সময় ঝুলে ছিল। সরকার গড়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে বিএসএফকে জমি দেয়ার অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪৫ দিনের মধ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি বুঝে দেয়া হবে।

সে বিষয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে ঢাকা। বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না।

এসময় উঠে আসে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর প্রসঙ্গ। এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সফরে তিস্তা ইসুতে ভালো অগ্রগতি হয়েছে। চায়নার এক্সিম ব্যাংক অর্থায়ন করবে বলেও জানান তিনি। সময় নির্ধারণ না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :