তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় শপথের এক দিন পরই সাবেক মুখ্যমন্ত্রী ও ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করেছেন। এই সাক্ষাতে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ নিয়ে হইচই শুরু হয়েছে।
গেল মাসেই ছিলেন উভয়ই প্রতিদ্বন্দ্বী। একে অপরের সমালোচনা করতেও ছাড়েনি কেউ। কিন্তু ফলাফলের পর পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই পরিবর্তিত পরিস্থিতিতেই সোমবার (১১ মে) সৌজন্য সাক্ষাতে বিজয় যান স্ট্যালিনের বাড়িতে।
চেন্নাইয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতাকে সৌজন্য বিনিময় করতে দেখা যায়। প্রকাশিত ছবিতে দেখা যায়, বিজয় কালো স্যুট পরা অবস্থায় স্টালিনকে হাত জোড় করে অভিবাদন জানাচ্ছেন, আর স্টালিনও একইভাবে অভিবাদন গ্রহণ করছেন।
তবে বৈঠকে কী আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এই সাক্ষাৎ এসেছে এমন এক সময়ে, যখন সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের নেতৃত্বাধীন দল বড় ধরনের জয় পেয়েছে। এই ফলাফলে দীর্ঘদিন ধরে চলা ডিএমকে ও এআইএডিএমকে-এর রাজনৈতিক আধিপত্যে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক সৌজন্য সাক্ষাৎ হলেও তামিলনাড়ুর ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে এটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করতে পারে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে