​ট্রেনে রবীন্দ্রজয়ন্তী পালন নিয়মিত নারী যাত্রীদের

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৪:৫৭:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৪:৫৭:১৫ অপরাহ্ন
ভারতের লোকাল ট্রেনে নিয়মিত যাত্রীরা প্রায় ১০ বছরের বেশি সময় ধরে রবীন্দ্রজয়ন্তী উৎসব পালন করে আসছেন। ট্রেনের ভেতরেই খালি গলায় রবীন্দ্রসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নারী যাত্রীরা।

এবার রবীন্দ্রজয়ন্তীর দিন শনিবার (৯ মে) সরকারি ছুটি ও রোববার (১০ মে) সাপ্তাহিক ছুটি থাকায় সোমবার (১১ মে) সপ্তাহের প্রথম দিন উৎসবটি পালন করা হয়। প্রতিবছরের মতো এবারও ট্রেনের কামরা ফুল, গামছা, কুলো ও হাতপাখা দিয়ে সাজানো হয়। ট্রেনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতার অংশ লেখা হয়।

প্রথমে হাওরা স্টেশনে নির্দিষ্ট কামরার সামনে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানান নারী ও পুরুষ সহযাত্রীরা। মূলত হাওরা থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রেনযাত্রায় এই আয়োজন চলে। এদিন ট্রেনের চালকও রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করতে দেখা যায়।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :