রাজধানী ঢাকাসহ দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সোমবার (১১ মে) আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেন সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। আবহাওয়া বার্তায় জানানো হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছে।
বর্তমানে বায়ুমণ্ডলের পরিবর্তনের ফলে দেশের বিভিন্ন স্থানে এমন অস্থায়ী ঝোড়ো হাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে