তৃষার সঙ্গে প্রেমের গুঞ্জন

থালাপতি বিজয়ের শপথ অনুষ্ঠানে ছিলেন না স্ত্রী-সন্তান

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৪:৫৬:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৫:০০:২১ অপরাহ্ন
ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তামিলনাড়ুর তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়। রোববার (১০ মে) জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন তিনি। তবে শপথ অনুষ্ঠানে বিজয়ের স্ত্রী ও সন্তানদের দেখা যায়নি। বিজয়ের বিশেষ দিনে হাজির হননি তারা।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। গত কয়েক মাস ধরেই বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে। বিজয়ের ব্যক্তিগত জীবন এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সাথে তার সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন মুখরোচক আলোচনা। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে খবর ছড়ায়, প্রায় তিন দশকের সংসারের পর বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম বিচ্ছেদের আবেদন করেছেন। এরপর মার্চে একটি বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একই রঙের পোশাকে দেখা গেলে সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়। 

শোনা যাচ্ছে, বিজয় ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং তার কারণ হিসেবে উঠে আসছে পরকীয়ার অভিযোগ। এর মাঝেই দুই মাস আগে চেন্নাইয়ে এক বিয়ের অনুষ্ঠানে বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে একসাথে দেখা যাওয়ার পর তাদের প্রেমের গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। যদিও বিজয় বা তৃষা এ নিয়ে মুখ খোলেননি। 

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :