বিদ্যুৎ লাইনের পাশের গাছপালার শাখা-প্রশাখা কাটা ও নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ কাজের জন্য আজ শনিবার (৯ মে) দেশের কয়েকটি এলাকায় টানা প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (৮ মে) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বনপাড়া গ্রিড উপকেন্দ্রে নতুন ৩৩ কেভি লাইন নির্মাণকাজের কারণে বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার (৯ মে) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।
সমিতির সদর দপ্তর অফিসের অধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ বিদ্যুৎ বিভ্রাট হবে বলে জানানো হয়েছে।
এদিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) খুলনার বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ জানিয়েছে, খালিশপুর ৩৩/১১ কেভি উ পকেন্দ্রের আওতাধীন ১১ কেভি মহসিন কলেজ ফিডারের লাইনের দুই পাশের গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য শনিবার (৯ মে) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে ঈদগাহ রোড, ১৫০ থেকে ১৫৬ নম্বর রোড, ১৮ নম্বর রোড, ১৭১ থেকে ১৭৫ নম্বর রোড, ১১ নম্বর রোড, ১৬ নম্বর রোড, মহসিন কলেজ মোড়, নয়াবাটী ও বাংলার মোড় এলাকা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের কিছুটা আগে বা পরে বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। কাজ শেষে যেকোনো সময় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হতে পারে বলে গ্রাহকদের সব সময় লাইন সচল রয়েছে ধরে নিয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন