ভোলা থেকে অপহৃত কলেজ ছাত্রী কুয়াকাটা থেকে উদ্ধার, দুই যুবক আটক

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১২:০০:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১২:০০:০১ অপরাহ্ন
ভোলার চরফ্যাশন থেকে অপহৃত কলেজ ছাত্রী কারিমা হাসানকে (১৭) কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। মহিপুর থানা পুলিশ কুয়াকাটার হোটেল রুপান্তি থেকে বৃহস্পতিবার মধ্যরাতে কারিমাকে উদ্ধার করেছে। 

এসময় সন্দেহভাজন হিসাবে দুই যুবককে পুলিশ আটক করেছে। এরা হলেন চরফ্যাশন এলাকার মো. হাসনাইন (২১) ও মেহেদী হাসান (২৬)। বুধবার ওই কলেজ ছাত্রী কারিমা অপহৃত হয় বলে জানা গেছে। মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার এ খবর নিশ্চিত করেন। 

এ ঘটনায় চরফ্যাশন থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ জানায় জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে ওই কলেজ ছাত্রীকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :