পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফেরায় ধাপে ধাপে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৭ মে) সিলেটে পাথর উত্তোলনসংক্রান্ত বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, পুলিশ বাহিনীকে পুনরায় সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জনমনে বিশ্বাস তৈরি হয়েছে।
অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখা হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং পুলিশ বাহিনীকে পুনরায় সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জনমনে বিশ্বাস তৈরি হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সে অবস্থায় পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের উদ্যোগ নিচ্ছি।
কীভাবে বাস্তবায়ন করা হবে, তা পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা বসে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। অভিযানে প্রতিনিয়ত দাগি আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। সঠিকভাবে তালিকা করেই অভিযান চালানো হচ্ছে।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে তিনি বলেন, কোথাও কোথাও যৌথ অভিযান পরিচালিত হচ্ছে, আবার আইনপ্রয়োগকারী সংস্থাগুলো এককভাবেও অভিযান চালাচ্ছে। এসব অভিযানের দৃশ্যমান অগ্রগতি রয়েছে।
পাথর উত্তোলন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সিলেট ও সুনামগঞ্জসহ সংশ্লিষ্ট অঞ্চলে পাথর উত্তোলন ও সংরক্ষণ বিষয়ে বিভাগীয় কমিশনারকে প্রধান করে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, কোন এলাকা থেকে, কত গভীর থেকে এবং কী পরিমাণ পাথর উত্তোলন করা যাবে সেই সঙ্গে পরিবেশ রক্ষা করে কীভাবে পাথর সংরক্ষণ করা সম্ভব, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিটি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে