ভারতের পশ্চিমবঙ্গে আগামী শনিবার (৯ মে) রাজ্য সরকারের শপথ নেবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সেদিনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী।
বুধবার (৬ মে) পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি’র সভাপতি শমীক ভট্টাচার্য সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (৯ মে ) সকাল ১০টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৮টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি।
এই জয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটেছে।
শমীক জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা ও নির্দেশে বিজেপি সরকারের নতুন শপথ গ্রহণের জন্য ওই দিন ধার্য করা হয়েছে।
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালে একাধিকবার পশ্চিমবঙ্গ সফর করেছেন মোদী। সর্বশেষ ব্যারাকপুরের সমাবেশে তিনি পশ্চিমবঙ্গে নতুন রাজ্য সরকারের শপথের ওই সময় ধার্য করেছিলেন।
মোদী বলেছিলেন, আমি এই আত্মবিশ্বাস নিয়ে আজ পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিচ্ছি যে, আগামী ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর নতুন সরকার গঠনের সময় ফের এই রাজ্যে আসব। সূত্র: দ্য হ্দিু, এনডিটিভি
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে