পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘বিএনপিতে রংবাজ, চাঁদাবাজদের কোন স্থান নাই। চাঁদাবাজ, রংবাজ দরকার নাই। দরকার মানুষের। কারণ মানুষের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে।’
তিনি আরও বলেন, ‘ শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য ক্লাসমুখি করতে হবে। লেখাপড়া না করলে সোনার ছেলে তৈরি হবে না। লেখাপড়া জানতে হবে। কম্পিটিশনে টিকতে হবে।’
মঙ্গলবার (৫ মে) বেলা ১১ টায় কলাপাড়ার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট ভবনের একতলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘অভিভাবকদের সচেতন হতে হবে। আপনার সন্তানের খোঁজ-খবর রাখতে হবে। মোবাইল আসক্তি থেকে রক্ষা করতে হবে। বাড়িতে লেখাপড়ার পরিবেশ ও স্কুলের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে।’
বিদ্যালয় প্রধান শিক্ষক মো. শাহজালাল মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনিরুল কবির, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, বিএনপি নেতা কামরুজ্জামান শহীদ মাতুব্বর, অ্যাডভোকেট আবুল হোসেন, ফজলুল হক, যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির জুয়েল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক ও শিক্ষক মোস্তফা জামান সুজন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে