পরিবেশকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন

আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০১:০৪:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০১:৩০:১৭ অপরাহ্ন
পরিবেশ ও পর্যটন সংগঠক আরিফ রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন করা হয়েছে। ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) আয়োজিত মঙ্গলবার বেলা ১১ টায় পর্যটন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, টোয়াক প্রসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, গণমাধ্যম কর্মী জহিরুল ইসলাম মিরন ও পরিবেশকর্মী কেএম বাচ্চু প্রমুখ। 

বক্তারা বলেন, বরগুনার তালতলীসহ মধ্য উপকূলীয় এই জনপদে পর্যটনের উন্নয়নে নিরলসভাবে কাজ করা এবং উপকূলীয় এলাকার পরিবেশ, প্রতিবেশ জীববৈচিত্র্য রক্ষায় একজন সংগঠক আরিফ রহমানকে নিয়ে একটি প্রভাবশালী মহল গভীর যড়যন্ত্রে নেমেছেন।  যা সচেতন পরিবেশ মহলের জন্য গভীর উদ্বেগের বিষয়।  যখনই পরিবেশ কর্মীরা প্রতিবেশ পরিবেশ জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে যাচ্ছেন তখনই পরিবেশ বিনাশী চক্র বিভিন্ন ধরনের “মব” তৈরি করে বাধার সৃষ্টি করে আসছে।  তাই অবিলম্বে আরিফ রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করে তার স্বাভাবিক কর্মকাণ্ডের পরিবেশ তৈরির জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। নইলে গোটা উপকূলের গণমাধ্যম ও পরিবেশ কর্মীরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুশিয়ার করেন। 

মানববন্ধনে কুয়াকাটার গণমাধ্যম কর্মী, পরিবেশ কর্মী ও পর্যটন উন্নয়ন কর্মীরা অংশ গ্রহণ করেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :