মমতা-অভিষেকের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ

আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৫:২২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৫:৪৬:৫৬ অপরাহ্ন
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের গণনা ঘিরে রাজ্যে যখন পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে, ঠিক তখনই একের পর এক হামলা ও ভাঙচুরের খবর সামনে আসতে শুরু করেছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হওয়ায় সতর্ক হয়ে উঠেছে ভারতের নির্বাচন কমিশন।

দেশটির গণমাধ্যম জানাচ্ছে, হামলা ও ভাঙচুরে আশঙ্কায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কমিশন।

সম্ভাব্য অশান্তি এড়াতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।

সোমবার (৪ মে) বেলা ৩টা ৪৫ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপি রাজ্যের ১৯৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল এগিয়ে ৯৩টি আসনে।

বাম জোট ৩টি এবং অন্যান্য দল ২টি আসনে এগিয়ে রয়েছে।

এই সম্ভাব্য ফলাফল সামনে আসতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ছে, কোথাও গেরুয়া আবির, কোথাও লাড্ডু বিলি করে বিজয় উদ্‌যাপন চলছে।

তবে এই উচ্ছ্বাসের মাঝেই আসানসোলে স্লোগান-পাল্টা স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, যা রণক্ষেত্রে রূপ নেয়। অভিযোগ, গণনা কেন্দ্রের বাইরেই তৃণমূল নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনায় বিজেপি সমর্থকদের অভিযুক্ত করা হয়েছে।

শুধু তাই নয়, নোয়াপাড়া ও বীজপুর কেন্দ্রেও বুথের ভিতরে তৃণমূল প্রার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট পুলিশ কমিশনার ও জেলাশাসককে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

পশ্চিমবঙ্গে তৃণমূলের ভরাডুবি, সরকার গঠনের পথে বিজেপি
নেতাকর্মীদের ভোট গণনাকেন্দ্র না ছাড়ার আহ্বান মমতার
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :