​লিমন-বৃষ্টির পরিবার ন্যায়বিচার পাবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০১:২৯:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০১:২৯:২৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে থাকবে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের লক্ষ্যে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে- যাতে এ হত্যার সুষ্ঠু তদন্ত হয়, সুষ্ঠু বিচার হয়। সরকারের পক্ষ থেকে সব ধরণের পদক্ষেপ নেয়া হচ্ছে। আশা করছি নিহত লিমন-বৃষ্টির পরিবার ন্যায় বিচার পাবেন।

সোমবার (৪ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিমনের মরদেহ হস্তান্তর করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, লিমনের পর নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আনার প্রক্রিয়াও চলছে।
 
এদিন সকাল ৮টা ৪৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিমনের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে অবতরণ করে। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে প্রবেশ করার সময় তার মামা জানান, লিমনের মরদেহ নেয়া হবে জামালপুরে গ্রামের বাড়িতে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :