​সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ করেছে সরকার: নাহিদ ইসলাম

আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৮:১০:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৮:১০:৫২ অপরাহ্ন
সংসদের প্রথম অধিবেশন সরকার ব্যর্থ করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইন্সটিউটে এনসিপির জাতীয় কনভেনশনে এ অভিযোগ করেন তিনি। 

নাহিদ বলেন, ‘প্রথম অধিবেশনকে ব্যর্থ করেছে সরকার। সাংবিধানিক সংস্কার না করলে ৭২ এর সংবিধান থেকে বারবার ফ্যাসিবাদ গড়ে উঠবে। রাষ্ট্র বিনির্মাণে বারবার হোচট খেলে মানুষ আবারো রাজপথে নামবে।’

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণকে সরকার বিভ্রান্ত করছে। গণভোটের গুরুত্বপূর্ণ চারটি প্রশ্ন এড়িয়ে যেতেই নোট অব ডিসেন্টসহ কেবল জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে প্রতারণা করছে সরকার।’ 

জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনের এই আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনব্যাপী চারটি সেশনে আলোচনা করেন গবেষক, অর্থনীতিবিদ ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

জর্জরিত অর্থনীতির দিকে খেয়াল না করে সরকার বিলাসী প্রকল্প নিয়ে ব্যস্ত বলে অভিযোগ করেন বক্তারা। ‘দ্রুত নির্বাচনের জন্য বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে’ স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেন তারা। 

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :