​লতা ও আশাকে হারিয়ে মর্মাহত বোন ঊষা মঙ্গেশকর

আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৬:৫৪:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৬:৫৪:২৬ অপরাহ্ন
ভারতীয় কিংবদন্তি কন্ঠশিল্পী আশা ভোসলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মঙ্গেশকর পরিবারে।  প্রিয় বড় দুই বোন লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলেকে হারিয়ে একাকীত্ব আর শূন্যতায় ভেঙ্গে পড়ার কথা জানিয়েছেন ঊষা মঙ্গেশকর।     

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তার বোন হারানোর কথা উল্লেখ করে বলেন, গেল আট বছরের মধ্যে তার বড় দুই বোনকে হারানোয় তিনি মানসিক ভাবে ভেঙ্গে পরেছেন। 

ঊষা বলেন, আমার দুই বড় বোন আমাকে ছেড়ে চলে গেছে। তাদের চলে যাওয়া আমার জন্য যেমন বড় ধাক্কা, তেমনি পুরো দেশের জন্যও কারণ দেশ দুইজন মহান শিল্পীকে হারালো। 

তিনি আরও বলেন, আমাদের শৈশবের অসংখ্য স্মৃতি আছে। ছোটবেলা থেকেই আমরা একসাথে ছিলাম এবং একসাথেই বড় হয়েছি। এখন একা বাসায় একদমই ভালো লাগে না। মনে হচ্ছে বিষণ্ণতায় ভুগছি।     

উল্লেখ্য, গেল ১২ এপ্রিল ৯২ বছর বয়সে মারা যান জনপ্রিয় কণ্ঠশিল্পী আশা ভোসলে। এর আগে ১১ এপ্রিল তাকে মুম্বাইয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  তার মৃত্যুতে পরিবার সহ মর্মাহত হয়েছে দেশবাসীও।  বহুমুখী গান গেয়ে ভক্তদের মনে করে নিয়েছেন আলদা জায়গা। তাই এই শিল্পীর মৃত্যুকে ভারতীয় সংগীতের একটি স্বর্ণযুগের অবসান হিসেবে দেখছে অনেকেই। 

এর আগে ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মারা যান লতা মঙ্গেশকর। তিনি চিকিৎসাধীন অবস্থায় কোভিড-১৯ ও নিউমোনিয়াজনিত জটিলতায় মারা যান। 

লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মীনা খাড়িকার ও ঊষা মঙ্গেশকর এই চার বোন ভারতীয় সংগীতে এক বিস্ময়কর জায়গা  তৈরি করেছেন। সাত দশকেরও বেশি সময় ধরে গাওয়া গান আজও শ্রোতাদের হৃদয়ে বেজে যায়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :