কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও

আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০২:৫৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৩:২০:৪০ অপরাহ্ন
কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। তাকে কুমিল্লা কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ চলছে। 

রোববার (৩ মে) দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। 

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে। 

এদিকে বিএনপি নেতা রেজাউল কাইয়ুমের আটকের খবরে তার অনুসারী বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করেছে। রেজাউল কাইয়ুমের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের। 

অপরদিকে কুমিল্লা কোতোয়ালি থানায় পুলিশের বাড়তি সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জেলা পুলিশ সুপার কার্যালয়ে। 

তবে তাকে কী কারণে আটক করা হয়েছে সেটি জানা যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর দেড়টার তাকে কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ চলেছ।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :