প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন। এ সফরকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য কর্মসূচির বিভিন্ন ভেন্যু পরিদর্শন শুরু করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্যসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা।
শনিবার (২ মে) বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফরে খাল খনন প্রকল্পের উদ্বোধন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন, সুধী সমাবেশসহ একটি জনসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
সফর প্রস্তুতির অংশ হিসেবে শনিবার সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে চাঁদপুর সরকারি কলেজ, পৌর অডিটোরিয়ামসহ একাধিক সম্ভাব্য ভেন্যু পরিদর্শন করেন।
এর আগে শুক্রবার (১ মে) তিনি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রীর খাল খনন প্রকল্পের উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোষেরহাট এলাকার এই খালটি একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খননকাজের সূচনা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে কোদাল হাতে মাটি কেটে খালটির পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানা গেছে।
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একসময় খনন করা অনেক খাল বর্তমানে ভরাট হয়ে যাওয়ায় সেগুলো পুনরায় খননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনৈতিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে