মার্কিন পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নতুন একটি সংগীতধর্মী চলচ্চিত্র ‘মাইকেল’ নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি মুক্তির পরই বিশ্বজুড়ে বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে। এটি বায়োপিক ঘরানার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং উইকএন্ডের রেকর্ড গড়েছে। সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাগ্নে জাফার জ্যাকসন। মুক্তির পর থেকে সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ২১৭ মিলিয়ন ডলার আয় করেছে।
এর মাধ্যমে এটি ২০১৮ সালের ‘বোহেমিয়ান র্যাপসোডি (Bohemian Rhapsody)’ সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। সেই সিনেমায় ব্রিটিশ ব্যান্ড কুইনের (Queen) প্রধান গায়ক ফ্রেডি মার্কারির চরিত্রে অভিনয় করেছিলেন রামি মালেক। ওই চলচ্চিত্রটি উদ্বোধনী সপ্তাহান্তে ১২৪ মিলিয়ন ডলার আয় করেছিল।
এছাড়া ‘মাইকেল’ ২০২৪ সালের ‘ওপেনহাইমার (Oppenheimer)’ ছবির ১৮০ মিলিয়ন ডলারের ওপেনিং আয়কেও ছাড়িয়ে গেছে। ‘ওপেনহাইমার’ ছিল বিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের জীবন ও পারমাণবিক বোমা তৈরির ইতিহাস নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র, যা পরিচালনা করেছিলেন ক্রিস্টোফার নোলান।
ফলে ‘মাইকেল’ এখন ইতিহাসের সবচেয়ে বড় বায়োপিক ওপেনিং হিসেবে বিবেচিত হচ্ছে।
চলচ্চিত্রটির মার্কিন পরিবেশক লায়ন্সগেটের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন বলেছেন, বিভিন্ন বয়স ও শ্রেণির দর্শকের ব্যাপক সাড়া পাওয়ায় এই সাফল্য এসেছে। দর্শকরা সিনেমাটি উপভোগ করছেন বলেও তিনি জানান।
তবে সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র। অনেকেই অভিযোগ করেছেন, সিনেমাটি মাইকেল জ্যাকসনের জীবনের একটি ‘পরিষ্কার বা সেন্সরড সংস্করণ’ তুলে ধরেছে। সমালোচকরা ৩৮ শতাংশ গড় রেটিং দিয়েছেন, আর দর্শকরা দিয়েছেন ৯৭ শতাংশ।
চলচ্চিত্রটি মাইকেল জ্যাকসনের সংগীত ক্যারিয়ার এবং পারিবারিক সম্পর্ক, বিশেষ করে তার বাবা জোসেফ জ্যাকসনের সঙ্গে টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই সিনেমাটি ইতিহাসের অন্যতম ব্যয়বহুল বায়োপিক হিসেবেও জায়গা করে নিয়েছে।
বিশ্লেষকদের মতে, শক্তিশালী সংগীত পরিবেশনা এবং বিশ্বজুড়ে মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তাই এই বক্স অফিস সাফল্যের প্রধান কারণ।
সূত্র: বিবিসি
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে