যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মরদেহ ইতোমধ্যে ফিউনারেল হোমে হস্তান্তর করা হয়েছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী সোমবার (৪ মে) ঢাকায় পৌঁছাবে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকার একটি ইসলামিক সোসাইটিতে জামিল লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো থেকে শনিবার (২ মে) রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ রওনা দেবে। পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ট্রানজিট শেষে একই এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে করে সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা এস বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। আট দিন পর হিলসবরো কাউন্টি শেরিফ অফিস হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে। তবে এখনও নিখোঁজ থাকা বৃষ্টির কোনো খোঁজ পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ডের ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নথি ও পুলিশের ভাষ্য বলছে, ঘটনাটি ছিল পরিকল্পিত ও নৃশংস।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে