সুনামগঞ্জের মধ্যনগরে পানির চাপে ঝিনারিয়া হাওরের রাস্তাটি ভেঙে গেছে। এতে তলিয়ে যাচ্ছে বোরো জমির ফসল। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলায় পাহাড়ি ঢল নামলে বৌলাই নদীর পানির চাপে রাস্তাটি ভেঙে যায়।
মধ্যনগর উপজেলা প্রশাসনের তথ্যমতে, রাস্তাটির আশপাশে প্রায় ২৬ হেক্টর বোরো ধান ছিল। তারমধ্যে ১৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে। বাকিগুলো পানিতে নিমজ্জিত।
স্থানীয় কৃষক খন্দকার মিয়া ও হারুন মিয়া বলেন, ‘কষ্ট করে ধানের চাষাবাদ করে লাভ হলো না। হাওরে শতাধিক হেক্টর জমিতে ধান ছিল। কিছু কাটা গেলেও বাকি সব পানিতে তলিয়ে গেছে।’
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ বলেন, ‘পাহাড়ি ঢলে বৌলাই নদীর পানির চাপে একটি বাঁধ ভেঙে গেছে। তবে এটি উপজেলা প্রশাসনের আওতায় নয়। স্থানীয়রা নিজ উদ্যােগে নির্মাণ করে রাস্তা হিসেবে ব্যবহার করেছেন।’
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাওলাদার বলেন, যেটি ভেঙে গেছে তা বাঁধ নয়, রাস্তা। এটি আমাদের প্রকল্পের আওতাভুক্ত নয়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন