​হঠাৎ পেটব্যথা, হাসপাতালে ভর্তি সারজিস আলম

আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৬:৪০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৭:১৮:৩৮ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হঠাৎ পেটব্যথা অনুভব করলে মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে সারজিস আলমকে হাসপাতালে নেয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে। সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :