রাজধানীর গুলশানে এক ভারতীয় নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সামিম সেলিম কাসিম (৬৭) নামের ওই নারী গুলশানের বারিধারার বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তার ছেলে সোহাইল কাসিম গুলশান কনটিনেনটাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত সামিম সেলিম কাসিম ভারতের কাশ্মীরের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে অস্বাভাবিক চিহ্ন থাকায় গুলশান থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে