দুপুরের মধ্যে দেশের ছয় জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
রোববার (২৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান–এর সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া ও সিলেট জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এ ঝড় হতে পারে। এর সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় কিছু এলাকায় এ তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। এ ছাড়া চলতি সপ্তাহে সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে