বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির সুযোগ নেই। এক্ষেত্রে সবাইকে নজরদারি বাড়াতে হবে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলে গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) শিল্প প্লটগুলির মধ্যে দুইটি প্লট নিয়ে শিল্প কারখানা স্থাপন করা হয়েছে। বাকি যে প্লটগুলি আছে সেগুলিতে কিছু স্থানীয় দখল সমস্যা আছে। এই সমস্যাগুলি আগামী দিনে তড়িৎ সমাধান করে প্রত্যেকটি শিল্পপ্লটে বিনিয়োগের ব্যবস্থা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব আব্দুন নাসের, বিটিএমসির চেয়ারম্যান ব্রি. জে. এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) বিটিএমসি কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাব রক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, বর্ণালী কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা টেক্সটাইল শিল্প পল্লীর বর্ণালী কালেকশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা ও বাকি প্লটগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জেলা প্রশাসনের আয়োজনে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বস্ত্র মেলার উদ্বোধন করেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন