পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬৮টি ফ্লাইটে মোট ২৭ হাজার ৩২৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ হজ অফিসের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৬টি ফ্লাইটে ১০ হাজার ৭৪৭ জন, সৌদি এয়ারলাইনসের ২৫টি ফ্লাইটে ৯ হাজার ৭৮২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৭টি ফ্লাইটে ৬ হাজার ৭৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।
চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি যাত্রা শুরু করে ১৮ এপ্রিল। ওইদিন ৪১৮ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দায় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়।
এবার সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে