সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বন বিভাগের অভিযানে ৪১টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির আওতাধীন ব্যারাকখাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় কোনো চোরাশিকারীকে আটক হয়নি।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের ব্যারাক খাল এলাকায় কিছু চোরাশিকারী সন্দেহজনকভাবে অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সদস্যরা অভিযান চালান। অভিযানকালে বনাঞ্চল থেকে ৪১টি ‘মালা ফাঁদ’ উদ্ধার করা হয়। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা পালিয়ে যায়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত টহল ও অভিযান চলছে। উদ্ধারকৃত ফাঁদগুলো ধ্বংস করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
তিনি বলেন, সুন্দরবন দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও বিশ্ব ঐতিহ্যের অংশ। বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
বুড়িগোয়ালিনী ফরেস্ট কর্মকর্তা ফজলুল হক বলেন, সাধারণ মানুষকে বন ও বন্যপ্রাণি সংরক্ষণে সহযোগিতা করতে হবে। সম্মিলিত উদ্যোগ কার্যকর হবে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত বন বিভাগকে তিনি জানানোর অনুরোধ করেন ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে