​ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে: ফিফা সভাপতি

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ১২:৩৪:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০২:৫৮:১১ অপরাহ্ন
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত চলমান থাকলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তার মতে, ইরান ইতোমধ্যেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং তাদের খেলোয়াড়দের মাঠে নামার অধিকার রয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরাইলের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে তাদের অংশগ্রহণ নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। তবে নিরাপত্তার উদ্বেগ থাকলেও ফিফা এ বিষয়ে আশাবাদী। ইনফান্তিনো মনে করেন টুর্নামেন্ট শুরুর আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিধায় তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এর আগে সংঘাতের কারণে ইরান তাদের ম্যাচ অন্য দেশে সরানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু তা ফিফা প্রত্যাখ্যান করে। পরে সাময়িক যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে।

ইনফান্তিনো বলেছেন, খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত এবং এটি মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার একটি মাধ্যম।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :