রাজধানীর বনানীর কাঁচাবাজারের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া প্রাথমিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যায় বনানীর একটি ১১ তলা ভবনের ১১তম তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও ৩টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে