তিন মাস প্রাধিকারভুক্ত (সরকারি বরাদ্দ) জ্বালানি নেবেন না ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন এক সংবাদ বার্তায় এ কথা জানান।
এতে বলা হয়, জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম আগামী এপ্রিল, মে ও জুন-এই তিন মাস তার প্রাধিকারভুক্ত জ্বালানি সুবিধা গ্রহণ করবেন না।
প্রধানমন্ত্রীর জ্বালানি ব্যবহারে ৩০ শতাংশ সাশ্রয়ের নির্দেশনার প্রেক্ষিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরনের উদ্যোগ জ্বালানি সাশ্রয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন