বিদায় বাংলা বর্ষ: কাপ্তাই হ্রদের জলে ভাসল বিজুর ফুল

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১০:৫৫:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১০:৫৫:১৬ পূর্বাহ্ন
রাঙামাটির কাপ্তাই হ্রদের জলে ভাসলো বিজুর ফুল। বাংলা বর্ষ বিদায়কে কেন্দ্র করে পাহাড়ে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী নানা আনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি পালন করে থাকে। বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে দিনটি উদযাপন করে থাকে। তবে সামগ্রিকভাবে এটি ‘ফুল বিজু’ নামে বেশি পরিচিত।

রোববার (১২ এপ্রিল) শহরের রাজবাড়ি, গর্জনতলী, কেরানীপাহাড়সহ পাড়ায় পাড়ায় ঘাটে ঘাটে বর্ষবিদায়ের অনুষ্ঠান উদযাপনকে কেন্দ্র করে হ্রদে ফুল ভাসানো হয়।

পাহাড়ি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বিজু, বিহু, বৈসুক, সাংগ্রাই, চাংক্রানসহ নানা নামে বর্ষবরণ ও বর্ষবিদায়ের অনুষ্ঠান উদযাপন করে থাকেন। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর বৃহত্তম এ সামাজিক আয়োজনে ব্যস্ত এখন শহর, নগর আর পাহাড়ি পল্লীগুলো।

এদিন ভোরে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে নানা বসয়ী পাহাড়িরা ফুল নিয়ে আসতে শুরু করে বিভিন্ন ঘাটে। ২৯ চৈত্রের খুব ভোরে মা গঙ্গা’র উদ্দেশে কাপ্তাই হ্রদের ফুল ভাসানোর মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয় মূল আয়োজন।

উৎসবে নারীরা বাহারি রঙের পিনোন হাদি পরে আর ছেলেরা ধুতি, পাঞ্জাবি/ফতুয়া পরে কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসানোর উৎসবে মেতে ওঠে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :