যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং যেসব ইস্যুতে দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবে সংকট রয়েছে, সেসব বিষয়ে আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। এর মধ্যে ইরানের প্রতিনিধিদলে ৭১ সদস্য রয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, সর্বোচ্চ জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান, পররাষ্ট্র উপমন্ত্রী কেজেম গারিবাবাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইসহ আরও অনেকে।
এ ছাড়া দলে বিশেষজ্ঞ উপদেষ্টা, গণমাধ্যম প্রতিনিধি এবং কূটনৈতিক ও নিরাপত্তা দলের সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
ইরানের প্রতিনিধিদলকে ইসলামাবাদের বিমানবন্দরে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক, চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
এদিকে আলোচনার উদ্দেশ্যে পাকিস্তান রওনা হওয়ার আগে মার্কিন প্রতিনিধিদলের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, ‘যদি ইরানিরা সদিচ্ছা নিয়ে আলোচনা করতে চায়, তবে আমরা অবশ্যই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।’
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন