সিরাজগঞ্জে অবৈধ জ্বালানি মজুত, দুই ব্যবসায়ীর কারাদণ্ড

আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০২:১৪:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০২:১৪:১৫ অপরাহ্ন
সিরাজগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড ও দুইজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ৭০৯ লিটার ডিজেল ও ৫ লিটার মবিল জব্দ করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আসসাদিকুজ্জামান।

প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে চারটি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে তেলের অবৈধ মজুত ও মূল্যের কারসাজি প্রমাণিত হওয়ায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়। এতে দুই ব্যবসায়ীকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া অন্য দুই মামলায় আরও দইজনকে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালে অবৈধভাবে মজুত করা ৭০৯ লিটার ডিজেল ও ৫ লিটার মবিল জব্দ করে প্রশাসন। জব্দকৃত এই ডিজেল তদারকি কর্মকর্তার উপস্থিতিতে সরকার নির্ধারিত ৯৬.৩৯ টাকা লিটার দরে স্থানীয় একটি ফিলিং স্টেশনে জনসাধারণের মাঝে বিক্রির জন্য বুঝিয়ে দেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসসাদিকুজ্জামান জানান, বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :