শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হবে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা। এবারের পরীক্ষায় ৭ হাজার ৮৮০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন ভর্তিচ্ছু। ফলে প্রতি আসনের বিপরীতে গড়ে ২১ জনেরও বেশি পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। ড. মনজুরুল হক জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় কোর কমিটি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রের ‘এ’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ইবি কেন্দ্রে ৯টি ভবনের ১৯৫টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই এবং উৎসবমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে বলে আশা করছি। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কমিটির আহ্বায়ক ও ইবির উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, পরীক্ষার সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কেন্দ্রগুলোয় পৌঁছে দেয়া হয়েছে। আশা করি আগের মতোই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে—ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন