এশিয়ান গেমস হকির বাছাই টুর্নামেন্টে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কিন্তু এবার সেমিফাইনালে উঠতে পারেনি তারা। ফলে এশিয়ান গেমস হকিতে খেলা শঙ্কার মধ্যে পড়ে যায়। অবশেষে সব শঙ্কা উড়িয়ে স্থান নির্ধারণী ম্যাচ খেলে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে টাইব্রেকারে ৩-২ গোলে হংকং চায়নাকে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ হকি দল।
এদিন টাইগারদের চোখে চোখ রেখে লড়াই করেছে হংকং চায়না। তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে তারা। শেষ পর্যন্ত টাইব্রেকারে বাংলাদেশ ৩-২ গোলে শেষ হাসি হেসেছে। নির্ধারিত ৬০ মিনিটের ম্যাচটি ৪-৪ গোলে অমীমাংসিত ছিল।
এদিন ম্যাচের শুরুতে বাংলাদেশ ২ গোলে এগিয়ে যায়। চতুর্থ মিনিটে বাংলাদেশ প্রথম লিড নেয়৷ রকিবুল হাসান আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। পরের মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করে দলকে বড় ব্যবধানে এগিয়ে থাকার স্বপ্ন দেখান। কিন্তু দুই গোলে পিছিয়ে থেকেও পরের মিনিটে হংকং চায়না ম্যাচে ফিরে আসে। পাক কো পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ২-১ করেন।
বিরতির পর তৃতীয় কোয়ার্টারে হংকং সমতায় ফিরে। ৩২ মিনিটে ইশতিয়াক আহমেদ পেনাল্টি কর্নার থেকেই স্কোর লাইন ২-২ করেন। ৪২ মিনিটে বাংলাদেশ আবারও লিড নেয়। আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ৩-২ এ এগিয়ে নেন। ৪৬ মিনিটে হংকং সমতায় ফিরে। কুলদ্বীপ সিং আক্রমণ থেকে ৩-৩ করেন। দুই মিনিট পর আশরাফুল ইসলাম আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন। কিন্তু সেটা স্থায়ী হয়নি। একই মিনিটে হংকং গোল করে সমতা আনে। ৪-৪ স্কোরলাইন হওয়ার পর শুরু হয় টাইব্রেকারের লড়াই।
সেখানে শেষ হিটে ফজলে রাব্বি গোল করে বাংলাদেশকে জয় এনে দেন। এখন সেরা ছয় দলের মধ্যে থেকে লাল সবুজ দল জাপানের এশিয়ান গেমসে খেলবে। তার আগে এখন এশিয়ান গেমস বাছাইয়ে ব্যাংককে বাংলাদেশকে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে